বিশেষ প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষে নানাবিধ কর্মসূচী গ্রহন ও সে মোতাবেক কাজ করে যাওয়ায় দিনের আলো হিজড়া সংঘকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা শেষে সংগঠনের সভাপতি মোহনার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার পরে অনুভূতি জানাতে গিয়ে মোহনা বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ ছিলো সব থেকে অবহেলিত। সমাজে তাদের কোন স্থান ছিলোনা। এই জনগোষ্ঠিকে মুলধারায় নিয়ে আসতে দিনের আলো হিজড়া সংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই কাজের স্বীকৃতিস্বরুপ আজেকের এই সম্মাননা। তিনি আরো বলেন, এই সম্মাননা পাওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের সব কৃতিত্ব। কারন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে স্বীকৃতি দিয়েছে। ফলে এখন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন। সেইসাথে তাঁদের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করছেন।
তিনি আরো বলেন, সেভাবে দিনের আলো হিজড়া সংঘ কাজ করছে, এভাবে এগিয়ে গেলে আগামীতে তৃতীয় লিঙ্গের জনগণ চিরাচরিত পেশা থেকে নিজ নিজ কর্মসংস্থানের দিকে ধাপিত হবে। সেইসাথে একসময় তারা সমাজে স্থান করে নেবে বলে আশাব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ আলোচন সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা হবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।