শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাবি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’র সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩১০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ^বিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’র (আরইউডিওএ) আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ম গ্রেড বা তদুর্ধ্ব পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের অধিকার, মর্যাদা ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’র (আরইউডিওএ) প্রশাসনিক অনুমোদনের দাবি জানিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রশাসনিক অনুমোদনের দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অফিসার সমিতি থেকে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের মাসিক চাঁদা কর্তন বন্ধসহ স্বতন্ত্র নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে নবগঠিত ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, রাবিতে বিভিন্ন শ্রেণির কর্মচারীগণ আপগ্রেডেশনের মাধ্যমে প্রায় ৭৫০ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে প্রায় ১৫৭ জন সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের ২০১৫ সালের বেতন গেজেট অনুযায়ী ১ম গ্রেডে যাওয়ার সুযোগ রয়েছে। তবে তারা বিভিন্ন কারণে ১ম গ্রেড প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, পরিতাপের বিষয় তারা ৯ম গ্রেডে যোগদান করে সর্বোচ্চ দুইটি পদোন্নতি পেয়ে ৪র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতি পেয়ে থাকেন। অর্থাৎ সেকশন/সমমান অফিসার পদে যোগদান করে সর্বোচ্চ উপরেজিস্ট্রার/সমমান পদে পদোন্নতি পেয়ে থাকেন। অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান পদে আপগ্রেডেশন নীতিমালা ৫০১, ৫০২, ৫০৩ ও ৫০৪তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হলেও অদৃশ্য কারণে অত্র পদে আপগ্রেডেশন অদ্যবধি কার্যকর করা হয়নি। এখানে পদোন্নতিসহ আপগ্রেডেড কর্মকর্তাগণের সাথে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের বিভিন্ন বৈষম্য পরিলক্ষিত হয়। উক্ত বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের একটি স্বতন্ত্র সমিতি গঠন অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্য-সচিব রাকিবুল আলম বলেন, চলতি বছরের গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আইকিউএসি-এর সম্মেলন কক্ষে সংস্থাপন শাখার উপ রেজিস্ট্রার আলমগীর হোসেনের সভাপতিত্বে রাজশাহী ইউনিভার্সিটি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরইউডিওএ’র কার্যক্রম পরিচালনার জন্য আলমগীর হোসেনকে আহবায়ক এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক রাকিবুল আলমকে সদস্য-সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়।

তিনি বলেন, সে সময় নেওয়া ৮টি সিদ্ধান্তের মধ্যে ৪ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান অফিসার সমিতি থেকে এবছরের জুন থেকে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণের মাসিক চাঁদা কর্তন বন্ধ থাকবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক, বর্তমান অফিসার সমিতি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পত্র দেওয়া হয়। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আরেকটি পত্রের মাধ্যমে অনুরোধ করেন।

রাকিবুল আলম আরও বলেন, সে সময় উপাচার্য তাদের মৌখিকভাবে চাঁদা কর্তন বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করলেও এখন পর্যন্ত চাঁদা কর্তন বন্ধ হয়নি। তাই তারা চাঁদা কর্তন বন্ধসহ তাদের স্বতন্ত্র সমিতির অনুমোদন এবং নীতিমালা প্রণয়নের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি। তিনি আরো বলেন, চাঁদা কর্তন বন্ধ না করলে প্রশাসন তাদের বেতনের টাকা সংরক্ষণে আইনের আশ্রয় নিতে বাধ্য করবে। এ সময়ে উপস্থিত ছিলেন আসলাম রেজা, জাকিরুল ইসলাম, হাবিবা হায়দার লিচু, আবু হানিফসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

কর্মকর্তাদের দুইটা সংগঠন খোলার বিষয়টি কিভাবে দেখছেন? এমন প্রসঙ্গে জানতে চাইলে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, প্রত্যেক কমিউনিটির তাদের সমিতি বা সংগঠন করার অধিকার আছে। তবে সেই কমিউনিটিকে কাজের মাধ্যমে তাদের অবস্থানের প্রমাণ দিতে হবে। ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের জন্যে তিনি শুভকামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin