নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ। এ লক্ষে সকাল ৭টায় লক্ষ্মীপুর দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর ভাষন বাঁজানো হয়। এরপর জাতীর পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সা বেক সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রন্জু,আরিফুল ইসলাম রাজা ও মাহমুদ হাসান ফয়সাল সজল এবং সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন ও সামাউন ইসলাম।
শিল্প ও বাণিজ্য সম্পাদক সেলিম শেখ, জনশক্তি ও কর্মস্থান সম্পাদক নাজমুল আলম, উপ-দপ্তর সম্পাদক নয়ন আক্তার,সহ-সম্পাদক আবুল কাশেম, নির্বাহী সদস্য মুক্তার হোসেন,সাইদুর রহমান, মাসুদ রানা পিন্টু, গোদাগাড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন ইসলাম,পবা উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজাউল ইসলাম,সদস্য খাজা ইসলাম,কাটাখালি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন,ইসরাফিল আওয়াল,যুবলীগ নেতা,মজিবুল হক মুন্টু, হাসিবুল ইসলাম পলাশ,সাবেক ছাত্রনেতা রওশানুল আলম তুষার ও আব্দুল হালিম সোহেল সহ আরো অনেকে।