শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪১তম সভা

  • প্রকাশ সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪১তম সভা রোববার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন। সবার সম্মতিক্রম তা অনুমোদিত হয়। সেইসাথে বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। সেইসাথে আগামী ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নাধীন কর্মকাণ্ড উল্লেখ ও ব্যয় অনুমোদন করা হয়। সকল কার্যক্রম পরিকল্পনা মাফিক করার জন্য নির্দেশনা দেন তিনি।

উপস্থিত সবার কথা শুনে তিনি বলেন, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রতিটি জাতীর সঠিক ইতিহাস তুলে ধরে একটি বই প্রকাশ করার পরামর্শসহ এই বিষয়ে একটি কমিটি গঠন করার আহ্বান জানান। সেইসাথে একটি ম্যাপ তৈরীর পরামর্শ দেন তিনি। সভাপতি আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষে একটি এ্যাপস খোলার পরামর্শসহ ঐ এ্যাপসে একাডেমির অন্যান্য বিষয়গুলো ইমপুট দেয়ার কথা বলেন।
সভাপতি আরো বলেন, সরকার ভূমিহীনদের এখনো জমি ও ঘর নির্মাণ করে দিচ্ছে। এজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণেল মধ্যে ভূমিহীনদের জমি ও ঘর নির্মাণ করে দেয়ার জন্য প্রকৃত ভূমিহীনদের তালকা তৈরীর জণ্য পরামর্শ দেন তিনি।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী পরিষদেও সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য মনোয়ারা পারভীন, সুবোধ চন্দ্র মাহাতো, সুসেন কুমার শ্যামদুয়ার ও শেলী প্রিসিল্লা বিশ্বাস, গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, ও গবেষণা সহকারী মোহাম্মদ শাজাহান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin