নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়াসার সার্বিক বিষয় ও জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভা রোববার সকাল সাড়ে ১১ টায় ওয়াসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ওয়াসার সার্বিক দিক তুলে ধরেণ সচিব বরমান হোসেন। তিনি বলেন, ওয়াসার শুদ্ধাচার কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে পানির মান কেমন, তা পরিস্কার কি না তা নিয়ে মাঠ পর্যায়ে ক্রেতাদের কাছে খোজ খবর নিতে হবে বলে উল্লেখ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম. তুহিনুর আলম (যুগ্মসচিব), নির্বাহী প্রকৌশলী (জোন-১) রেজাউল হুদা ও এস্টেট অফিসার আবুল কালাম আজাদ।