শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে নানা আয়োজনে ডায়াবেটিক এসোসিয়েশনের আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন, এই স্লোগানে মঙ্গলবার নানা আয়াজনে সারা দেশের ন্যায় রাজশাহীতেও আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়। রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের আয়োজনে বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর ঝাউতলা মোড়ে অবস্থিত অত্র এসোসিয়েশনের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করে লক্ষ্মীপুর মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সামনে গিয়ে শেষ করা হয়। র‌্যালি শেষে এসোসিয়েশনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সধারণ সম্পাদক প্রফেসর এম এ হাফিজ।

রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর গোলাম আকবর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের পরিচালক প্রফেসর ডাক্তার এ কে এম মনওয়ারুল ইসলাম। এছাড়াও অন্যান্য চিকিৎসক, অত্র এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ওষুধ কোম্পানরীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডায়াবেটিস থেকে বাঁচতে হলে একজন মানুষকে কায়িক পরিশ্রম করতে হবে। শুধু তাই নয় মোটা ও স্থুলকায় হওয়া থেকে সতর্ক, অতিমাত্রায় ফাস্টফুড খাওয়া ও কোমল পানীর পান করা থকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, ডায়াবেটিস হওয়ার আরো কারন হচ্ছে অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকা, ধুমপান করা ও তামাক খাওয়া, গর্ভকালীন বিভিন্ন সমস্যা এবং যাদের বাবা-মা অথবা রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়ের ডায়াবেটিস আছে এবং যাদের বয়স ৪৫ বছরের বেশি তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, ডায়াবেটিস হলে কিছু খাদ্যাভাস পরিবর্তন, নিয়মিত হাটা, ব্যায়াম করা এবং নিয়মিত ডাক্তারী টেকআপ করেত হবে। এছাড়াও নিয়মিত ওষুধ খাওয়া ও সেবন করতে হবে। সেইসাথে পরিমান মত খাবার খাওয়ার পরামর্শ দেন প্রধান অতিথি। এগুলো মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে থাকবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin