শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে বৃহস্পতিবার সকালে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। পবা উপজেলা পরিষদ হলরুমে রাজশাহীর পবা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন বিভাগের ২০০৩-০৪ সালের দুয়ারী সুইচগেট থেকে তেঘর সুইচগেট পর্যন্ত ৭ কি.মি. বাঁধ বাগান (১৪টি লট) প্রকল্পের সহিত সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে সামাজিক বনায়নের লভ্যাংশের এই চেক বিতরণ করা হয়। সে সময়ে বনায়নের ৭ হাজার লাগানো গাছের দেখাশুনার জন্য নওহাটা পৌরসভাসহ ৩৬ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছিল।

১৯ বছর পর এসব বনের গাছ বিক্রি করে মিলেছে ১৫ লক্ষ ৯০ হাজার ৭ শত টাকা। এর মধ্যে ১০ শতাংশ টাকা পরবর্তী বনায়নের জন্য গচ্ছিত রেখে ভূমি মালিক ২০ শতাংশ, ইউনিয়ন/পৌরসভা ৫ শতাংশ, বন রাজস্ব ১০ শতাংশ হারে এবং বাকী ৫৫ শতাংশের ৯ লক্ষ ৫৪ হাজার ৩ শত ৯৫ টাকা ৩৬ জন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। এসময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম এবং পবা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin