শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে আন্তর্জাতিক ছাত্র দিবসে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ছাত্র দিবস উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবা উপজেলার ভূগরইল আদিবাসী পাড়া চার্চ মাঠ প্রাঙ্গনে রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও বেটার ন্যাচার এন্ড সোসাইটি এর আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সহ-সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটার এন্ড ন্যাচার এন্ড সোসাইটির চেয়ারম্যান রোটারিয়ান সিপি হাসিবুল হাসান নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোটারিয়ান ড. গোলাম মাওলা, রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারিয়ান আতিকুর রহমান ও পিয়ারটপ ফার্মাসিটিউক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মোস্তফা আলী। জাওয়াদ আহমেদ রাফির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পাহাড়িয়া সম্প্রদায়ের গ্রাম প্রধান জহন বিশ^াস ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কৃষ্ণ বিশ^াসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পিয়ারটপ ফার্মাসিটিউক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মোস্তফা আলীকে রোটারী ক্লাব এর পক্ষ থেকে রোটারী সনদ ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, রোটারী ক্লাব সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ক্লাবের মাধ্যমে নার্সিং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং স্কলারশিপ প্রদান করা হয়। সেইসাথে হাইস্কুল ও কলেজ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার ব্যায় বহন করা হয়।

অতিথিবৃন্দ আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। সেইসাথে মানুষের চাহিদাও বেড়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও দেশের হাল ধরতে হতে লেখাপড়ার কোন বিকল্প নাই। সেজন্য সকল শিশুকে স্কুলে পাঠানো এবং বাল্য বিবাহ থেকে বিরত থাকার জন্য অভিভাবকদের অনুরোধ করেন বক্তারা। বক্তব্য শেষে বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র নৃগোষ্ঠি ও বাঙালী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin