রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশে টানা চতুর্থ দিনের মতো মৃত্যু ২০০ এর ওপরে

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনা শনাক্ত ও মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১০ জন, যা এর আগের ২৪ ঘণ্টায় ছিল ২০৩ জন। এর আগে ১২ জুলাই ২২০ জন এবং ১১ জুলাই ২৩০ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। আজকের ২১০ জন নিয়ে দেশে টানা চতুর্থ দিনের মতো করোনায় আক্রান্ত হয়ে দৈনিক ২০০ এর ওপরে মানুষের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন ১৭ হাজার ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন, যা তার আগের ২৪ ঘণ্টায় ছিল ১২ হাজার ১৯৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ১২ হাজার ৩৮৩ জনকে নিয়ে দেশে শনাক্ত সাড়ে ১০ লাখ ছাড়িয়ে গেলো। সরকারি হিসেবে দেশে এ পর্যন্ত শনাক্ত হলেন ১০ লাখ ৫৯ হাজার ৪৩৮ জন।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ২৪৫ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন আট লাখ ৯৭ হাজার ৪১২ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬১ শতাংশ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin