শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

৪৮ ঘণ্টা হরতালের ডাক দিলো বিএনপির

  • প্রকাশ সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ ১৯ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ২১ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করবে দলটি। ১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই দাবিতে একই দিনে হরতাল ঘোষণা দিয়েছে যুগপতে থাকা বিরোধী দলসহ অন্য সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। এর আগে সরকারের পদত্যাগ, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধ পালন করে আসছে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর এবং পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin