বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

গোদাগাড়ী পৌর কৃষক দলের আহ্বায়কের ইন্তেকাল

  • প্রকাশ সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক সোমবার বেলা ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। তিনি স্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন ও সহকর্মীসক বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি পৌর সভার মহিশাল বাড়ি। মরহুমের নামাজে জানাযা আজ রাত ৯টার সময় মহিশালবাড়ি গোরস্থানে অনুষ্ঠিত হইবে। জানাযা শেষে তাকে একই গোরস্থানে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে আব্দুল মালেক এর মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠুসহ দলের অন্যান্য সদস্যরা। তাঁরা সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin