বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

অবরোধের সমর্থনে রাজশাহীতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবিদক: মহিলা দল রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে শনিবার বিকেলে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল নিয়ে নেতৃবৃন্দ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের এক দফা দাবী ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবীতে দেশব্যাপি সর্বাত্বক অবরোধ পালন করার লক্ষে তারা এই মিছিল করেন।

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন ও এডভোকেট সিফাত জেরিন তুলি, নারী নেত্রী গুলশান আরা মমতা ও মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথিসহ অন্যান্য নারী নেতৃগণ। মিছিলে তারা সরকারের পদত্যাগসহ নির্বাচন তফশিল বাতিলের দাবীতে নানা ধরনের স্লোগান দেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin