শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

লুকিয়ে রাখা পিস্তল-গুলি জঙ্গল থেকে উদ্ধার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিক্রির জন্য জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল বিদেশি পিস্তল ও গুলি। এক অস্ত্র কারবারিকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করেছে র‌্যাব-৫। এ ঘটনায় রায়হাতুল সালমান রাজ (২০) নামে একজনকে আটক করা গেলেও অভিযানের খবরে বাকি চারজন পালিয়ে যান। রাজ রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল গত সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে রাজকে আটক করেন। তিনি ঐ এলাকায় থাকা মেসার্স এনবি ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়েছিলেন। আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় মাইনুল ইসলাম (৩২), জনি (৩৬), আইয়ুব আলী (৫০) ও রফিকুল ইসলাম (৫৫) পালিয়ে যান।

আটকের পর রাজ র‌্যাবকে জানান, পলাতকদের সহযোগিতায় তিনি রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া পলাতক চারজনসহ এ পাঁচজনের নামে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin