বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ইনসাব রাজশাহী জেলা শাখার শ্রমিকদের মধ্যে নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে চিকিৎসা ও কন্যার বিয়ের জন্য মোট তিনজন শ্রমিকের মধ্যে নগদ অর্থ হিসেবে মোট বিশ হাজার টাকা প্রদান করা হয়। ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ¦ নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি নাসির, সাহেব আলী, কাউসার আলী লাফা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজেম আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কবীর হোসেন, শরিফুল ইসলাম ও মোহর আলী, অর্থ সম্পাদক মুকুল, প্রচার সম্পাদক পল্টু, দপ্তর সম্পাদক মিলন রেজা, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক নাসিরুলসহ ইনসাব এর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে অনেক শ্রমিক নিবন্ধিত হয়নি। যারা এখনো কার্ড করেনি তাদের কার্ড করার আহ্বান জানান তিনি। সেইসাথে কল্যাণ ফান্ডে নিয়মিত অর্থ জমা প্রদানের জন্য শ্রমিকদের অনুরোধ করেন সভাপতি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin