বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

পবায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার। সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, ইসলামিক ফাউন্ডেশন পবা প্রতিনিধি মুসলেমউদ্দীন,

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ ও ইউআইটিআরসিই ইসমোতারা খাতুন, উপজেলা তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আকরাম হোসেন, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি আসলাম আলী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin