রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীতে দোকানে টিসিবির পন্য উদ্ধার, আটক ২

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাহেববাজারে দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার(১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে টিসিবির পণ্য সহ দুই দোকানীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাগর ট্রেডার্সের মালিক হেতেমখাঁ এলাকার মৃতু সয়জুদ্দিন মিস্ত্রির ছেলে সাগর ও সুমন ট্রেডার্সের মালিক পাঁচানি মাঠ শেখেরচক এলাকার আব্দুর রশিদের ছেলে সুমনকে আটক করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল আল মাসুদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টায় পুলিশের গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে বায়তুল আমান জামে মসজিদের নিচে দুটি মুদি দোকান সাগর ও সুমন ট্রেডার্সে অভিযান চালিয়ে টিসিবির তেল, চিনি ও খোলা বোতলের তেল উদ্ধার করা হয়েছে। দুই দোকানের মালিককে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে কী পরিমাণ পন্য উদ্ধার করা হয়েছে সেটি নির্ধারণ করা হবে।

রাজশাহী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির আঞ্চলিক কর্মকর্তা রবিউল মুর্শেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এর আগেও রাজশাহীতে এমন ঘটনা ঘটেছে। তখন ডিলারদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসবের সাথে ডিলাররা জড়িত। তিনি আশা করেন এবার গোয়েন্দা পুলিশ বিষয়টি বের করে আনবে। কোন ডিলারের নাম পরিচয় পেলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin