শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদকের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদকের ফজলুল বারী রনির পিতা মরহুম এডভোকেট জোবায়ের হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত, কোরআন শরীফ খতম ও দোয়া করা করা হয়। মঞ্চকথা থিয়েটারের অস্থায়ী কার্যালয় নগরীর সিএন্ডবি মোড়ে বিকেল ৪টায় থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে শোক প্রকাশ করেন থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খান, উপদেষ্টা দৈনিক সোনার দেশ ফটো সাংবাদিক শরীফুল ইসলাম তোতা, মাসুদ রানা,সহ-সভাপতি নাজমা সরকার, নাট্য কর্মী শংকর কুমার ধর, জিলানী , বজলু ও বিদ্যুৎ।

এদিকে মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক ফজলুল বারী রনির পিতা মরহুম এডভোকেট জোবায়ের হোসেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং মরহুম শামসুজ্জোহা রঞ্জুর যৌথ ভাবে কয়েরদাড়া জননী গ্রন্থাগারে জননী নাট্য চর্চা কেন্দ্র এবং জহির তারিনা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জহির তারিনা মাল্টিমিডিয়ার কর্ণধার জহুরুল ইসলাম জহির সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন জননী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বই বন্ধু আমিনুল হক রিন্টু, জহির তারিনা মাল্টিমিডিয়ার কর্ণধার জহুরুল ইসলাম জহির ও দুরন্ত দৃষ্টি সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা তারিনা সুলতানা, জননীর সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী রিজিয়া খাতুন, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী বেলাল উদ্দিন , আহসান হাবীব বুলবুল, মেঘরাজ বাপ্পা, ঋতুসহ সহনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সূবর্নলতা সংগীত বিদ্যালয় ও জননী নাট্য চর্চা কেন্দ্রের ছাত্র-ছাত্রীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাঈল হোসেন তুফানী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin