বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

যে কোন মূল্যে এ মাসের মধ্যেই সরকারের পতন হবে: রিজভী

  • প্রকাশ সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দলের শীর্ষ নেতারা কারাগারে আটক থাকার কারণে গত ২৮ অক্টোবরের পর থেকে ফেসবুক লাইভে নিয়মিত অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণা করে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে হঠাৎ করেই বুধবার ভোরে তাঁকে সশরীরে উপস্থিত হয়ে রাজশাহীতে মিছিল করতে দেখা যায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রাজশাহীতে অবরোধের সমর্থনে ১০ দফা অবরোধের প্রথম দিনে সকাল ৭টায় রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল শুরু করে সিটি হাট রোডের ডাবতলার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণ কোনোভাবেই একতরফা নির্বাচন হতে দেবে না। জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের পথে এগোচ্ছে। তারা ভেবেই নিয়েছে ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু তা এবার হতে দেওয়া হবে না। নীলনকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে। নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও সেভাবে বাধ্য হবে। বিজয়ের মাসেই তাদের পতন ঘটবে।

তিনি আরো বলেন,, জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন।

তিনি বলেন, গণতন্ত্রকামী বিরোধী নেতা–কর্মী ও সমর্থকদের জেলজুলুম চালিয়ে এবার শেষরক্ষা হবে না। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেননি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এ সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখেই পদত্যাগ করতে বাধ্য করা হবে তাদের।

‘অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে’ বিএনপির ডাকা দশম দফা অবরোধের বুধবার ছিলো প্রথম দিন।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনেওয়াজ খুরশিদ রিজভী ও রাজশাহী জেলা ছাত্রদল -এর আহ্বায়ক এস.এম.সালাউদ্দিন আহমেদ শামীম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin