বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিভাগীয় সম্মিলিত মহিলা স্কুল ক্রিকেটে টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম রাজশাহীতে বিভাগীয় সম্মিলিত মহিলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, খেলার মাধ্যমে একটি দেশকে অতি সহজে বিশে^র দরবারে উপস্থাপন করা যায়। এছাড়াও খেলাধুলা একদিকে যেমন শরীর গঠনে এবং উদার মনের হতে সহযোগিতা করে, তেমনি সকল প্রকার মাদক থেকে দূরে রাখে।

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশের মেয়েরা আজ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। সকল সেক্টরে এখন কাজ করছে। বড় বড় জায়গায় চাকরী করছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশেল সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী, স্পীকার ও বিরোধী দলীয় নেত্রীও একজন নারী। তিনি বলেন, নারীরা সব ধরনের খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। তারা ফুটবল ও ক্রীকেটেও ভাল করছে। এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল খেলোয়ারদেও সুস্বাস্থ্য কামনা করে খেলার উদ্বোধনী ঘোষনা করেন। উদ্বোধন শেষে তিনি উপস্থিত অতিথিদের নিয়ে সকল খেলোয়াওে সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। উদ্বোধন ম্যাচে রাজশাহী ও বরিশাল বিভাগ অংশগ্রহন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় মহিলা সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম ( রাজি ), রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসিনুর রহমান (টিংকু), বি সি বি ট-১৯ হেড কোচ দিপুরায় চৌধুরী। খেলায় জয়লাভ করে রাজশাহী বিভাগ। ম্যান অফ দ্যা ম্যাচ এর হাতে পুরস্কার তুলে দেন এবং দুটি দলের সকল খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করেন ডাবলু সরকার।

উল্লেখ্য চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। ১৭ তারিখ চুড়ান্ত পর্বের খেলার মধ্যে দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। এবারে রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিলা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের স্কুল পর্যায়ের মেয়েরা খেলায় অংশগ্রহন করেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin