নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ১১তম দফায় দেশব্যাপী ৩৬ ঘন্টার অবরোধের প্রথম দিনে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান ও রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনির নেতৃত্বে অবরোধ সমর্থনে রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল করেন বিএনপি’র নেতা কর্মীরা।
চলমাণ নির্বাচনের তফশীল বাতিলের দাবীতে স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রশিদ মিতু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নীরব খাঁন তারেক, রাজশাহী জেলা যুবদলের নেতা মিলন হোসেন, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব আল ফেরদৌস জিন্নাহ, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম হোসেন, পবা উপজেলা কৃষকদের দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।