বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

নানা আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি ও মুক্তিদাতা হাই স্কুলের যৌথ আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে শনিবার সকার সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে স্পুস্তবক অর্পন করা হয়।
এরপর সকাল ১০টায় নগরীর বাগানপাড়াস্থ মুক্তিদাতা হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অত্র স্কুল প্রাঙ্গনে চিত্রাঙ্কন, হাতের লেখা, রচনা লিখন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার ও সেলি প্রিসিল্লা বিশ^াস। অত্র স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দুসহ অত্র স্কুলের অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin