বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে মহানগর আ’লীগের মহান বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ১৫ ডিসেম্বর রাত ১১.৪৫ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে শুক্রবার রাত পৌনে ১২টায় কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটিসহকারে ভুবন মোহন পার্কে এসে শনিবারের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে পুনরায় র‌্যালি সহকাওে কুমারপাড়া দলীয় কার্যালয়ে এসে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন নেতৃবৃন্দ।

এ সময় ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদার্ত আহ্বান জানান ও শপথ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, আলিমুল হাসান সজল, খাইরুল বাসার শাহীন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপন্ন সরকার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ আলী জন, গৌতম দাস, মোতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক ইসলাম, শাহ মুখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান ফরহাদ, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান লাল, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি জাহেদ আলী জনি, সাবেক সদস্য ও ২৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ঘোষ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী।

এছাড়াও সদস্য শাহিনুর রহমান, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সদস্য মুরসালিন হক রাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, রাজশাহী মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন, নয়ন কুমার ধর, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ডা. মাফতাহুল মোস্তাকিম রাতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিলন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin