বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজপাড়া মহল্লা কমিটির বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া মহল্লা কমিটির আয়োজনে শনিবার মহান বিজয় দিবস পালিত হয়। এ লক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ আমজাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মাহাবুবুল আলম ও সাধারাণ সম্পাদক মুক্তার হোসেন।

সাবেক ছাত্রনেতা শাহাবুল সরকার টুটুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ ওসমান গণী, আরমান আলী লাওশান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আকবর আলী, আলহাজ¦ মোয়াজ্জেম হোসেন ও খন্দকার আব্দুল খালেক। ক্রীড়া ও অন্যান্য বিষয়সমুহ পরিচালনা করেন মোস্তাক হোসেন, মিনহাজ শেখ, রুম্মান, মনি, শিমুল, সুহান, সাব্বির, টুসু, আলামিন, হৃদয় ও বাক্কার।

প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্যদের বক্তব্যের পরে ক্রীড়া, সাংস্কৃিতক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয় ও অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin