বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে সাংবাদিকদের সাথে প্রাক বড়দিন উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মের সব থেকে বড় উৎসব শুভ বড়দিন উদযাপিত হবে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে প্রাক্ বড়দিন উৎসব-২০২৩ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। রাজশাহীর ওমরপুরে অবস্থিত খ্রীস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে জ্যোতি কমিউনিকেশন সেন্টার এবং সিগনিস রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ধর্মপ্রদেশ ধর্মপাল বিশপ জেভার্স রোজারিও, এসটিডি, ডিডি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্সিনিয়র ফাদার মার্সেল তপ্ন, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক, ডেভিড হেম্ব্রম, পবা উপজেলা ওয়ার্ল্ড ভিশন এর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক, ফাদার বাবলু কোড়াইয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব ও দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও খ্রিস্ট ধর্মের নারী পুরুষগণ।

সভাপতি বলেন, এবার দিয়ে তিনবার সাংবাদিকদের সাথে নিয়ে প্রাক বড়দিন উদযাপন করা হলো। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে জাতিতে জাতিতে এবং ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নাই। সকল ধর্মের মানুষ একসাথে সহমর্মিতার মধ্যে দিয়ে যার যার ধর্ম পালন করে আসছে।

তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশ ধর্ম ও দখলদারিত্বের জন্য যুদ্ধ করছে। মানুষ হয়ে মানুষকে হত্যা করছে। এটা কাম্য নয় উল্লেখ করে বিশ্বে শান্তির জন্য সবাইকে সহনশীল হয়ে কাজ কার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে সাংবাদিকসহ উপস্থিত অতিথিদের নিয়ে তিনি বড়দিনের কেক কাটেন।

এদিকে মূল অনুষ্ঠান শুরু পুর্বে বড়দিনের গান, ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের শিল্পিদের সমন্বয়ে নাচ পরিবেশন করা হয়। সেইসাথে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। সব শেষে সাংবাদিকসহ উপস্থিত সকলের হাতে বড়দিনের উপহার প্রদান করেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin