নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এই কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET) এর সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন ও শরীফুল হক। কোর্স পরিচালনা করেন বিএমডিএ গবেষনা ও প্রশিক্ষণ শাখার তত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী। এছাড়াও তরিকুল ইসলাম বিএমডিএ নির্বাহী প্রকৌশলী ও গবেষনা প্রশিক্ষণ শাখার কোর্স সমন্বয়ক, তত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরুইন খান সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাঁর অক্লান্ত পরিশ্রম এর ফলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি প্রশিক্ষণ গ্রহনকারীদেও বরেন্দ্র অঞ্চলের উন্নয়নের কাজ করার জন্য আহ্বান জানান। সেইসাথে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।
শেষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET) এর পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধিগণ বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।