বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনে ভোটের মাঠে ফিরলেন আখতার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী-তানোর আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান প্রার্থীতা ফিরে পেলেন। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আখতারুজ্জামানের প্রার্থীতা ফিরে পেতে ও প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান জানান, গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট তাঁর প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখেন। পরে তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টে পুনরায় আপিল আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালদের বিচারপতি এনায়েতুল রহিমের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি এনায়েতুল রহিম বাংলাদেশ হাইকোর্ট, ইসি ও রিটানিং অফিসারের দেওয়া আদেশ বাতিল করে প্রার্থীতা ফিরে দেওয়ার আদেশ প্রদান করে প্রতীক বরাদ্দের জন্য রিটানিং অফিসারকে নিদের্শ প্রদান করেন।

তিনি আরো বলেন, আদেশের কপি হাতে পাবার পর রিটানিং অফিসারের নিকট গিয়ে প্রতীক নিয়ে মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে উল্লেখ করেন তিনি। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে এই আওয়ামী লীগ নেতার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আইনগত আর কোন বাঁধা রইলো না। এদিকে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান প্রার্থীতা ফিরে পাবার পর তার অনুসারিরা তাঁকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে।

উল্লেখ্য এই আসন থেকে ভোটের মাঠে লড়বেন, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন মন্ডল, এনপিপির নুরুন্নেসা, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin