বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর ও জেলা বিএনপি’র এই কর্মসূচি পালন করে। বিএনপি’র মালোপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে স্যান্ডেল পট্টি হয়ে গণকপাড়া মোড় পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোটেক এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ^নাথ সরকার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, মহানগরীর ২২টি পয়েন্টে বর্তমান ডামী নির্বাচন বর্জন করতে বিএনপি’র নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। তিনি বলেন, বর্তমান ডামী নির্বাচন বর্জন এবং ট্যাক্স, ভ্যাট, পানির বিল, বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করতে হবে। ব্যাংকে যে টাকা আছে তা তুলে নিতে জনগণকে অনুরোধ করেন। এক দফা আন্দোলন চলমান থাকবে প্রয়োজনে রাজশাহী মহানগরীর ২২ হাজার নেতাকর্মী স্বইচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin