নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে রাজশাহী-১ আসন (তানোর-গোদাগাড়ী) হতে নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আখতার। তিনি শুক্রবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনাÑ অসিম কুমারের নিকট হতে ঈগল প্রতিক গ্রহন করেন। এ সময়ে তার সঙ্গে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিক পেয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে যেয়ে আখতার বলেন, তাঁকে অনেক কাঠখড় পুড়িয়ে দেশের সর্বোচ্চ আদালত হতে রায় নিয়ে আসতে হয়েছে। তাঁর এলাকার জনগণ এখন অনেক খুশি। তিনি এই নির্বাচনে জয়লাভ করবেন বলে শতভাগ আশা ব্যক্ত করেন। আর তিনি জয়লাভ করলে তানোর-গোদাগাড়ীকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, দীর্ঘ পনের বছর ধরে এই আসনে তেমন কোন উন্নয়ন হয়নি। যা হয়েছে ব্যক্তি উন্নয়ন হয়েছে। সেইসাথে নির্যাতিত হয়েছে হাজার হাজার মানুষ।
তিনি আরো বলেন, শুক্রবার থেকে তিনি মাঠে নামবেন। কোন বাধা আসবে বলে তিনি মনে করেন না। কারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোটের জন্য উৎসাহ প্রদান করেছেন। সতন্ত্র ও দলীয় প্রর্থীদের কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগ ভাল। এভাবে চললে কোন সমস্যা হবে না। সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশাব্যক্ত করেন।
নির্বাচিত হলে কি করবেন জানতে চাইলে আখতার বলেন, নির্বাচিত হলে ১২দফা বাস্তবায়ন করবেন। এই দফার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের যথাযথ মূল্যায়ন করা, এলাকায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এবং গোদাগাড়ী-তানোরের সকল শ্রেণি-পেশার মানুষকে যথাযথ মর্যাদা প্রদান, নারী উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করে নারীদের কর্মক্ষেত্র তৈরী করা এবং কল-কারখানা স্থাপন করে বেকারত্ব দূরীকরণ, আদিবাসীদের ভাগ্যেন্নয়নে বিশেষ কর্মসূচীসহ বরেন্দ্র গভীর নলকুপ অপারেটদের চাকুরী স্থায়ী করণ ও খেলাধুলার উন্নয়নসহ নানা ধরনের প্রদিশ্রুতি দেন।

তিনি আরো বলেন, কাঁকনহাটবাসীর প্রানের দাবী কাঁকনহাটকে থানায় পরিণত করা। তিনি নির্বাচিত হলে তা তিনি করে দেবেন বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, মাদক একটি আন্তর্জাতিক সমস্যা। নির্বাচিত হলে তানোর-গোদাগাড়ীতে মাদক নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। সেইসাথে গ্রামীণ রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা এবং নদী ভাঙ্গন এলকায় স্থায়ী বাঁধ নির্মাণ করবেন বলে উল্লেখ করেন তিনি।
আখতার আরো বলেন, তানোর-গোদাগাড়ীতে দীর্ঘ পনের বছরে যে নির্যাতন, নিপিড়ন ও অত্যাচার বর্তমান সংসদ সদস্য করেছেন তার অবসান চায় জনগণ। এজন্য তাঁকেই বেছে নিয়েছেন ভোটাররা। শেষে তানোর-গোদাগাড়ীর উন্নয়নে সবার সহযোগিতা ও ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।