নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। মঙ্গলবার তিনি নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ১৭ নং ওয়ার্ডের নওদাপাড়া বাজার ও নওদাপাড়া বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন তিনি।
এসময়ে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সবাইকে মনোনয়ন দিতে পারবেন না। তবে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা নিজেদের মতো করে নির্বাচন করুন। বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা এবার সিদ্ধান্ত নিয়েছে নৌকার মাঝি পরিবর্তন করবে। মানুষ পরিবর্তন চায়। জনবিচ্ছিন্ন নেতৃত্ব রাজশাহীবাসী চায় না। রাজশাহীর উন্নয়নের স্বার্থে পরিবর্তন চায় জনগণ। আর উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে ‘কাঁচি’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এ সময়ে তিনি শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহ্, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ছাত্রলীগ রুয়েট শাখার সাবেক সভাপতি ইসফাক ইয়াসসির ইপু, শাহমখদুম থানা ছাত্রলীগের সভাপতি আল-ওয়াসিউল মামুন, ১৭ নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন, ১৭ ওয়ার্ড পশ্চিমের সভাপতি জামাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।