বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই: রাসিক মেয়র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পরিচ্ছন্নতা, সবুজায়ন, আলোকায়ন ইত্যাদি ক্ষেত্রে রাজশাহী মহানগরী সারাদেশে প্রসংশা অর্জন করেছে। নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নগরীর এই সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সিটি কর্পোরেশনের নতুন নতুন আয় খাত সৃষ্টি করতে চাই।

মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের অধীনস্থ বিভিন্ন শাখায় কর্মকর্তাদের সাথে এক মতিবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় তিনি সিটি কর্পোরেশনের কার্যক্রমে আরো গতিশীল আনতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।

রাসিক মেয়র বলেন, সিটি কর্পোরেশনের আয় খুব কম। সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধিতে নতুন নতুন খাত সৃষ্টি করা হচ্ছে। নগরীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন করতে চাই। সেখান থেকে সিটি কর্পোরেশনের অনেক আয় হবে। নগরীর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।

সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, মোবারক হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin