রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

লকডাউনে বন্ধ থাকবে সব শিল্প-কারখানা

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : পবিত্র ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত শুরু হবে কঠোর লকডাউন। এ লকডাউনে গার্মেন্টস সহ সকল ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (১৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান। এদিকে ঈদের পরে শুরু হওয়া লকডাউনে শিল্প-কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সাত দিনের জন্য দেশব্যাপী কঠোর লকডাউন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত ঘোষণা করা হয়। তবে পবিত্র ঈদুল আজহা পালনের বিষয়টি মাথায় রেখে সরকার ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল ঘোষণা করে। লকডাউন শিথিল করায় চালু হয় গণপরিবহন, খুলে দেওয়া হয় শপিংমল সহ সব ধরনের দোকানপাট।

লকডাউন শিথিল করার সাথেই ২৩ জুলাই থেকে ৫ আগস্ট ১৪ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লকডাউনে গণপরিবহন, দোকানপাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার পাশাপাশি গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে গামেন্টসসহ শিল্প-কারাখানা বন্ধের ঘোষণাটি প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছেন শিল্প কারখানার মালিকরা। আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। শেষ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা বহাল রাখা হলো।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin