বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সমাজ সেবা দিবস উপলক্ষে রোগিদের মধ্যে কম্বল বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোগী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে ইংরেজি নববর্ষ এবং জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ এর শুভেচ্ছা জানানো হয়। ২ জানুয়ারি মঙ্গলবার ছিলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৪। দেশব্যাপী সমাজসেবা অধিদফতরের সকল কার্যালয়ের ন্যায় হাসপাতাল সমাজসেবা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রফেসর ডা. বি কে দাম ৫০ টি কম্বল দান করেন। মূলত এই কম্বলই রোগিদের মধ্যে বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রফেসর ডা. বি কে দাম, রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক ডা. পলি দত্ত ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড. হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin