বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে পবার মিয়াপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। সেইসাথে প্রচারণামূলক মিছিল করেন নেতাকর্মীবৃন্দ।

রাজশাহী পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, হরিয়ার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাদা,পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও সদস্য জিয়া পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ।

আরো উপস্থিত ছিলেন হরিয়ান ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিম, সহ-সাংগঠনিক মোহন, সদস্য মতিন কাশেমী পবা উপজেলা যুবদলের ও পবা উপজেলা তাঁতী দলের সভাপতি ওহাবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ অত্র এলাকার জনগণের নিকট যান এবং তাদের মধ্যে লিফলেট বিতরণ করেন। সেইসাথে ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচনে না যেয়ে ঘরে থেকে পরিবারকে সময় দেয়ার অনুরোধ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin