নিজস্ব প্রতিবেদক: সারা বাংলাদেশের ন্যায় রাজশাহীতেও শীত জেঁকে বসেছে। আর এই শীতে অসহায় মানুষগুলো পড়েছে মহাবিপদে। শীতার্ত মানুষগুলোর শীত নিবারনে আমরা উদ্দ্যেক্তা নামে একটি সামাজিক সংগঠন শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা উদ্দ্যেক্তার এডমিন মমতাজ আকতার স্বপ্না।
এ সময়ে তিনি বলেন, তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে দরীদ্র ও অসহায়দের সর্বদা সহযোগিতা করা হয়। শুধু শীতবস্ত্র নয় অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষে নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামীতের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতির লিমিটেড এর সাধারণ সম্পাদক আজমির আহম্দে ও কার্যনির্বাহী সদস্য গোলাম রাসেল এবং এজাজসহ অন্যান্য শুধিজন।