বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মোহনপুরে ভোট দিতে না যাওয়ায় হাত পা ভেঙ্গে দিয়েছে আওয়ামীলীগ কর্মীরা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় দুই জনকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে আওয়ামীলীগ কর্মীরা। এমন অভিযোগ তুলে হাসপাতালের বিছানায় আর্তনাদ করছে ভুক্তভোগী আফসার আলী সরদার (৬০) ও তার ভাই সাহেব আলী (৪২)। আফসার আলী মোহনপুর উপজেলার তাঁতীপাড়া গ্রামের মৃত: তাহের আলীর ছেলে।

ভোটেরদিন বিকেলে নিজ গ্রামে এন্তাজের চা স্টলে এসে চা এর অর্ডার করলেন। হঠাৎ গ্রামের ৪-৫ জন এসে আফসারকে জিজ্ঞেস করলেন তুই ভোট দিতে যাসনি কেন? উত্তরে আফসার জানায়, আমার ভাল লাগেনি তাই যায়নি! তার এমন উত্তরে ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ ও বাঁশে লাঠি দিয়ে বেধড়ক পিটানো শুরু করেন ঐ এলাকার আওয়ামীলীগ কর্মী দুলাল, জালাল, আখিরুল ও শামীম।
ভুক্তভোগী ও গ্রামবাসীদের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, ভোটের দিন বিকেলে তাঁতীপাড়া গ্রামে আফসার আলী এন্তাজের চা দোকানে বসে চা খাচ্ছিলেন। এমন সময় স্থানীয় আওয়ামীকর্মী মৃত আলতাবের ছেলে দুলালের নেতৃত্বে সুলতানের ছেলে জালাল, শামীম ও গাফ্ফারের ছেলে আখিরুল আফসারকে জিজ্ঞেস করে, সে ভোট দিতে গেছেন কি না? এরপর তাদের উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে দুলালের নেতৃত্বে বাকিরা আফসারের উপর হামলা করে। এতে আফসার গুরুত্বর আহত হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে বাঁচাতে এগিয়ে আসে এবং রক্তাক্ত জখম অবস্থায় আফসারকে চা দোকানীর বাড়িতে তুলে দরজা লাগিয়ে দিলে তারা সেই বাড়ির দরজা খুলতে ভাঙ্গার চেষ্টা চালায়। এরপর স্কুল মাঠে চা দোকানদার শাফিকুলের দোকানে আফসারের ছোট ভাই সাহেব আলীকে পেয়ে তাকেও একইভাবে মারধর করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় দুই ভাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তারা দু’ভাই বর্তমানে ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা আরও জানান, দুলাল ও তার সঙ্গীরা সবাই নয়া এমপি’র লোকজন।

পরে হাসপাতালে গিয়ে দেখে গেছে, আফসারের ডান হাত ও ডান পাঁ ভেঙেছে এবং সাহেব আলীর বাম হাত ও ডান হাতের আঙ্গুল ভেঙেছে। ভুক্তভোগীরা চরম আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দাবী, বাঁকী ভাইদেরও মারধরের জন্য খুঁজছে দুলাল বাহিনীরা। ভাই গুলো পলাতক রয়েছেন। তবে এলাকাবাসী সূত্রে জানা গেছে তারা (ভুক্তভোগীরা) জামায়াতে ইসলাম এবং বিএনপি সমর্থক।

বিষয়টি নিয়ে নবনির্বাচিত এমপি আসাদুজ্জামান আসাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, তাহলে তার দায় তাকেই নিতে হবে। তিনি কাউকে এই ধরনের নির্দেশ কাউকে দেন নি। আগামীতেও দেবনা। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে এব্যাপারে তিনি সহযোগিতা করবেন বলে জানান এমপি আসাদ।

পরে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডলের সাথে কথা করলে তিনি জানান, এই ধরনের ঘটনার ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি তাঁর জানা নাই। আপনার মুখেই প্রথম শুনলাম। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin