বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবা ছাত্রদল নেতা সাদ্দামের মায়ের কবর জিয়ারতে মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৫০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দামের মা গত ৬জানুয়ারী ইন্তেকাল করেন (ইন্না—- রাজিউন)। তাঁকে একইদিনে হরিপুর বেরপাড়া চাতরা গোরস্থানে দাফন করা হয়। শুক্রবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন অন্যান্য নেতাকর্মীদের নিয়ে সাদ্দামের মায়ের কবর জিয়ারত করতে যান।

এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন পবা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, জেলা বিএনপি’র সদস্য ৪ নং হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ও সাধারণ সম্পাদক মুন্না, রাজশাহী জেলা যুবদলের সদস্য সাহেব জাদা ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ পবা উপজেলা ও হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এ সময়ে মিলন বলেন, তিনি প্রায় ছয়মাস এই বাকশালী ফ্যাসিস্ট সরকারের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জেলে ছিলেন। তাঁর বিরুদ্ধে এসময়ে একই ধরনের প্রায় ১০-১২টি মামলা হয়েছে। যার কোর ভিত্তি নেই। আর এই সময়ের মধ্যে পবা-মোহন ও মহানগরে বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অনেক নেতাকর্মী ও তাদের নিকটতম আত্মীয়স্বজন মারা গেছেন। জেলে থাকার কারনে তিনি সে সময়ে জানাযা ও দাফন কার্যে অংশগ্রহন করতে পারেননি উল্লেখ করে এখন সেইসকল মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করছেন বলে তিনি জানান।

বক্তব্য শেষে নেতাকর্মীদের নিয়ে তিনি মৃত সকল ব্যক্তিদের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি নেতাকর্মীসহ অসুস্থ্য সকল ব্যক্তির সুস্থ্যতা ও মুসলিম উম্মাহর শান্তিকামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin