নিজস্ব প্রতিবেদক: বর্তমান ফ্যাসিস্ট সরকারী দলের প্রতিহিংসার শিকাড় হয়ে মিথ্যা মামলায় বেশ কিছুদিন থেকে কারাবন্দী অবস্থায় আছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন। আকটকৃত এই পরিবারকে সাহস ও তাদের সাথে একাত্বতা প্রকাশ করতে বোরবার দিবাগত রাতে তাঁর বাড়িতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
এ সময়ে তিনি রিপনের নিকটতম ব্যক্তিদের সাথে কথা বলেন। তিনি বলেন, রিপন একজন অকুতোভয় জিয়ার সৈনিক। তিনি দেশের জন্য নির্যাতিত ও কারাবন্দী হয়েছেন। এজন্য আল্লাহ তাঁকে পুরস্কৃত করবেন। তিনি রাজনীতিতে অনেক বড় হবেন বলে উল্লেখ করেন মিলন। তিনি আরো বলেন, এক রিপন কারাগারে থাকলেও অনেক রিপন বাহিরে আছেন। তাঁরা দেশের মুক্তির জন্য লড়বেন। সেইসাথে আপনাদের পাশে থাকবেন। তিনি সর্বদা রিপনের পরিবারের পাশে থাকবেন বলে আশ^াস প্রদান করেন।
মিলন আরো বলেন, নির্যাতন ও কারাবন্দী করে কাউকে দমিয়ে রাখা যায় না। তাঁকে মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ ৬মাস কারাগারে রেখেছিলো এই বাকশালী সরকার। কিন্তু তিনি কোন সময়ে নিজের জন্য চিন্তিত ছিলেন না। তিনি শুধু জনগণ ও দেশের কথা ভাবতেন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন জনগনের পাশে থাকেবন বলে উল্লেখ করেন তিনি।