বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কাঁচা মরিচ খেলে যেসব উপকার মেলে

  • প্রকাশ সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিরিয়ানি বা ভর্তা সব খাবারেই কাঁচা মরিচ খেয়ে থাকেন অনেকে। আবার এর বিপরীতও আছেন। তবে জানেন কী? ঝাল খাওয়া বিশেষ করে কাঁচা মরিচের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এতে ভিটামিন ‘এ, সি,কে,বি ৬,পটাশিয়াম, কপার ও ম্যাগনেসিয়ামের মতো পুষ্টিগুণ আছে। যা অনেক রোগের মোকাবিলা করতে পারে।

আসুন জেনে নিই কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা: নারীদের একটি সাধারণ সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি। কাঁচা মরিচ এই আয়রনের একটি অন্যতম প্রাকৃতিক উৎস। কাঁচা মরিচে আছে ভিটামিন ‘এ’ যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে। নিয়মিত কাঁচা মরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে। কাঁচা মরিচ ছেলেদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। কাঁচা মরিচ খাবার দ্রুত হজমে সহায়তা করে।

এছাড়াও কাঁচা মরিচে আছে ভিটামিন ‘সি’। তাই যেকোনো ধরনের কাটা-ছেঁড়া কিংবা ঘা শুকানোর জন্য কাঁচা মরিচ খুবই উপকারী। এই সময়ে হুটহাট করেই হয়ে যায় জ্বর, সর্দি-কাশি। কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ শরীরকে জ্বর, সর্দি-কাশি ইত্যাদি থেকে রক্ষা করে। প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচা মরিচ রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না। প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে মস্তিষ্কে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায়। নিয়মিত কাঁচা মরিচ খেলে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।

সেইসাথে কাঁচা মরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে। কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরল কমায়। কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডিওভাসক্যুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে। নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাঁচা মরিচ খেলে আমাদের মস্তিষ্কে এনড্রোফিন নামক হরমনের নিঃসরণ ঘটে যা আমাদের মনকে চনমনে আর সতেজ রাখে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin