বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জনসেচেতনামূলক টিবিরিক্সা ক্যাম্পেইন’র উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘যক্ষাহলে নেইকো ভয়, সবাই মিলে করব জয়’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় যক্ষানিয়ন্ত্রন কর্মসূচীর (এনটিপি) অধীনে আইসিডিডিআরবি ও ‘আল্যায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) প্রজেক্টের সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলার সিভিল সার্জন কার্যালায়ে জনসচেতনামূলক ‘টিবিরিক্সা ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার আনোয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ফারুক ও রাজশাহী বিভাগের বিভাগীয় যক্ষা বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম। এছাড়াও আইসিডিডিআরবি ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জন। এ সময়ে তাঁরা বলেন, সচেতনামূলক ক্যাম্পেইনের মাধ্যমে রাজশাহী শহরের সাধারণ মানুষের মধ্যে যক্ষা সম্পর্কিত ভীতি দূর হবে এবং এর মাধ্যমে যক্ষা রোগ নির্ণয়ে হার আরো তরান্বিত হবে। উল্লেখ্য যে, এই সচেতনামূলক কার্যক্রমের জন্য দুটি সুসজ্জিত রিক্সাভ্যান রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে শুক্রবার ব্যতীত সপ্তাহে ৬ দিন প্রচারণা কার্যক্রম চালিয়ে যাবে। প্রচারণায় যক্ষা সম্পর্কিত একটি তথ্যপূর্ণ অডিও বার্তা চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে প্রচার করা হবে বলে উল্লেখ করেন তারা। এর ফলে সর্বস্তরের জনসাধারণের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানো সম্ভব বলে মনে করেন তাঁরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিটিবি, আইসিডিডিআরবি, রাজশাহীর এ.পি.এম আজাদ রহমান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin