বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী কোর্ট চত্বরে সুপেয় পানির অভাব

  • প্রকাশ সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পানির অপর নাম জীবন। কিন্তু সেটা কোন পানি। সে বিষয়ে আগে জানতে হবে। পানি হবে নিরাপদ ও বিশুদ্ধ। কিন্তু রাজশাহী কোট চত্বর এলাকায় বিশুদ্ধ পানির সংকট প্রকোট আকার ধারন করেছে। কারন সেখানে নেই চাপকল। এছাড়াও ট্যাপকল গুলো একেবারেই অপ্রতুল। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন বিচারের আশায়। আবার অনেক লোক আসেন আসামীদের দেখতে এবং আত্মীয়স্বজনদের জামিনের জন্য। সেইসাথে আসেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কাজ করতে। কিন্তু তাদের পানির পিপাসা লাগলে তারা কোন চা স্টলে কিংবা হোটেলে যান। সেখানকার পানি কতটুকু বিশুদ্ধ তা নিয়ে পুরোটাই সন্দেহ রয়েছে।

বুধবারে কোর্টে আসা আব্দুস সাত্তার, বকুল হোসেন, রুবেল আহম্মেদ, আনসারুল ইসলাম ও আব্দুল গফুরসহ একাধিক ব্যক্তি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাড়া কোট চত্বর এলাকায় কোথাও চাপকল তারা দেখনি পাননি। পানির পিপাসা লাগলে তাদের চা স্টোলের ট্যাপের পানির উপরে নির্ভর করতে হয়। তারা আরো বলেন, সামনে আসছে গরমের দিন। রাজশাহী একদিকে যেমন শীত বেশী তেমনি গরমও পরে অস্বাভাবিক। এ সময়ে মানুষের পানির চাহিদা বারে শীতের চেয়ে কয়েকগুন বেশী। কোর্ট ও জেলা প্রশাসনে আসা এই পানির চাহিদা মেটাতে গরমকাল আসার পূর্বেই কোর্ট চত্বর এলাকায় বিভিন্ন পয়েন্টে কয়েকটি নলকুল এবং বিশুদ্ধ সাপ্লাই পানির ট্যাপ স্থাপনের জন্য কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin