নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়িয়া সম্প্রদায়ের পূণেক্ষেশা ক্ষাড়িয়্যা উৎসব গত বুধবার নাটোরের লালপুর উপজেলা আরবাব ইউনিয়নের যথ্রারামনাতপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবরার ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান মখলেছ। ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, পাহাড়িয়া গবেষক অভিলাষ বিশ্বাস ও মিলন বিশ^াস, মিলন বিশ্বাস, যথ্রারামনাতপুর গ্রামের সমাজপতি ও পুরোহিত নরেন ঠাকুর ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির প্রশিক্ষক মানুয়েল সরেন। এছাড়াও অত্র এলাকার পাহাড়িয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে জাতিতে জাতিতে কোন ভেদা ভেদ নাই। তাঁর ইউনিয়নে পাহাড়িয়া ছাড়াও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠির ম্প্রদায়ের বসবাস রয়েছে। তারা এবং অন্যান্য জাতিগোষ্ঠি একসাথে বসবাস করছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি রাজশাহী বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের হারানো সংস্কৃতি পুণরুদ্ধার এবং সংস্কৃতি সমুহ তুলে ধরতে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় একাডেমি হতে নাচ, গান, আবৃতি ও নাটক প্রশিক্ষণ প্রদান করা হয় বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও এই সম্প্রদায়ের অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করা হয় বলে জানান অনুষ্ঠানের সভাপতি বেনজামিন টুডু।