বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ত্রি-বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজশাহীর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার নগরীর একটি রেস্তারায় এইসভা অনুষ্ঠিত হয়। এডভোকেট অসিত কুমার সান্যালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি আইন সম্পাদক এডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ইয়াহিয়া ।

সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট সাঈদ আহমেদ রাজা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট পারভেজ আলম খানসহ রাজশাহী এবং অন্যান্য জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আইনজীবীদের কোর্ট এলাকায় দলাদলি না করে আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে। কারন আইনজীবীরা কোর্ট চত্বরে মারামারি করলে অন্যরা তাঁদের উপরে আঙ্গুন তুলে কথা বলতে সুযোগ পায়। এ সুযোগ না দিতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন তাঁরা সবাই মিলে এসব সাথে কাজ করবেন। যে যেই দলেরই হোক না কেন সবাই এক সাথে কাজ করার জন্যই এই সংগঠন। এই সংগঠনের ছায়া তলেই সবাই মিলে মিসে কাজ করতে পারলে আইনজীবীদেও স্বার্থ রক্ষা হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে এডভোকেট অসিত কুমার সান্যালকে সভাপতি এবং এডভোকেট সাইফুর রহমান খান রানাকে সাধারণ সম্পাদক করে একটি ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin