মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

  • প্রকাশ সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মহিলা কলেজের ষষ্ঠতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রোববার বেলা ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের ফলক উন্মেচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মেচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অর্থনীতি বিভাগের প্রফেসর শামসুজ্জোহা।

উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন রাজশাহী সরকারি মহিলা কলেজের ষষ্ঠতলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এই একাডেমিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর তৌহিদুল ইসলাম ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin