বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে সুবিধাবঞ্চিত স্কুল ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ‘স্বপ্ন যাত্রা’র অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে রাজশাহী জেলার রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুলে অধ্যায়নরত মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

রোববার সকালে রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে ৫জন ছাত্রীকে ৫টি বাইসাইকেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, মিডল্যান্ড ব্যাংক এরিয়া হেড ও রাজশাহী শাখার ম্যানেজার আহসান হাবিব, নগরভবন শাখা ব্যবস্থাপক মরিয়ম পারভীন, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আশরাফুল ইসলাম ও ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin