বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে গোদাগাড়ীর সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী তানোর) আসনের সংসদ সদগস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীর ফাদার প্রদীপ জে কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ^াস, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা ও সুরশুনি পাড়া প্যারিশ কমিটি সচিব বেনজামিন টুডু, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, আদিবাসী নেতা সুনন্দন দাস রতন ও গোদাগাড়ী উপজেলা পারগানা বাবুলাল মুর্মুসহ ফাদার, সিস্টারগণ সহ শত শত খ্রীষ্টভক্তগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সভাস্থলে পৌঁছালে কর্তৃপক্ষ তাঁকে ফুল দিয়ে বরন করে নেন। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। সেইসাথে উপস্থিত অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। এরপর প্রধান অতিথি বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিল্পিদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin