বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মরহুম পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি ও সাহেব বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল গণি।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মরহুম আহসানুল হক পিন্টুর বড় ভাই আবু হেনা ও বাবলু, উলামা কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীর রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল ও সদস্য মোকাদ্দেস হোসেন লাবলু।

আরো উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, এডভোকেট শামীম আখতারী, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেছুর রহমান কচি, এডভোকেট রাশেদ উন নবী আহসান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin