বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে মাসব্যাপি টি-২০ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈকালী সংঘ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪এর উদ্বোধন করা হয়। মাসব্যাপি চলবে এই আসর। এতে মোট ৩৫টি দল অংশ গ্রহন করছে। সোমবার সকালে রাজশাহীর ঐতিহ্যবাহী কালেক্টরেট মাঠে বৈকালী সংঘ, রাজশাহীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও অত্র টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠোপোষক জানে আল খান জনি।

এসময়ে তিনি বলেন, এই আয়োজনে শরীক হতে পেরে তিনি অনেক আনন্দিত ও গর্বিত। শান্তি ও সুষ্ঠুভাবে এবং খেলোয়ারসুলভ মনোভাব নিয়ে প্রতিটি দলের খেলোয়াদের খেলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সকল ধরনের খেলার মাধ্যমে যুবসমাজ সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে।

তিনি আরো বলেন, একটি দেশ বিশে^র দরবারে দ্রুত পরিচিত লাভ করেন। এই ধরনের আয়োজনে অতিত ও বর্তমানের ন্যায় আগামীতেও থাকার প্রত্যয়ব্যক্ত করে অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাসব্যাপি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু।

রাজশাহী বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সেফ রাজশাহী সত্ত্বাধিকারী ও এই টুর্নামেন্টের দ্বিতীয় পৃষ্ঠোপোষক এস.এম শিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, বৈকালী সংঘের সদস্য সালাউদ্দিন রতন, হকি প্রশিক্ষক রায়হান হালিম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনসারুল ইসলাম খিচ্চু, বৈকালী সংঘের সিনিয়র সদস্য ইলিয়াস হোসেন আজাদ ও শরিফুল আবেদিন শিমুল।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী জেলার বাহিরের চারটি দলসহ এবারের টুর্নামেন্টে মোট ৩৫টি দল অংশগ্রহন করছেন। নক-আউট ভিত্তিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী ম্যাচে ঈশ^রদী ক্লাব ও রাজশাহী কিংস মুখোমুখি হন। ঈশ^রদী ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৮উইকেট হারিয়ে ১৭৫রান করে। জবাবে রাজশাহী কিংস সবকটি উইকেট হারিয়ে ১৩৭রান করে। মোট ৩৮রানে ঈশ^রদী ক্লাব জয়লাভ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin