নিজস্ব প্রতিবেদক: জামিনে মুক্ত হলেন রাজশাহী মহানগর বিএনপি নেতা শাহানুর ইসলাম মিঠু । তিনি বুধবার রাজশাহী জজ কোর্ট হতে জামিন পান। একই দিনে সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। মিঠু গত বছরের ১০ডিসেম্বর মানবাধিকার দিবসের মানববন্ধন শেষে ফেরার পথে আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাঁকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।
মুক্ত হয়ে জেলের বাহিরে আসলে জেল গেটে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, রাজপাড়া থানা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বাধন, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ ও রেজাউলসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এসময়ে মিঠু বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। এই সরকার যতই বিএপিকে দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন, কোনভাবেই এই অবৈধ ও ডামি সরকার তার পতন রুখতে পারবেনা। সকল প্রকার নির্যাতন সহ্য করে সামনের দিকে এগিয়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি।