বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহীর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় ক্লাশ রুম, আইসিটি ল্যাব, সায়েন্স ল্যাব, ছাত্র-ছাত্রী কমন রুম, ওয়াশ ব্লক, সোলার সিস্টেম স্থাপন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

উদ্বোধনকালে নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালা চাঁদ শীল, প্রকল্প পরিচালক ড. খন্দকার মুজাহিদুল হক, উপাধাক্ষ্য প্রফেসর মতিউর রহমান ও স্টাফ কাউন্সিলের সম্পাদক প্রফেসর জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin