বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বেগম জিয়া’র ষষ্ঠতম কারাবন্দি দিবসে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ষষ্ঠতম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও বজলুল হক মন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও স্বেচ্ছাসেবক দল মহানগরের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া হলেন আপোষহীন একজন দেশনেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি হলেন গণততন্ত্র পুনরুদ্ধারের প্রথম সাড়ির একজন যোদ্ধা। দেশ যখন স্বৈরাচারের কবলে পড়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছিলো, ঠিক তখন তিনি রান্নাঘর থেকে বেড়িয়ে এসে বিএনপি’র হাল ধরেন। সেইসাথে দেশের জনগণকে বাঁচানোর জন্য স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। তাঁর আন্দোলনের সাথে বর্তমান অবৈধ ও নব্য স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হলেও তিনি পরে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে হাত মিলিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছিলেন।

তিনি আরো বলেন, সে সময়ে তিনি জনগণের কথা ভেবে নির্বাচনে অংশ নেননি। তিনি স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে জনগণের রায়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। দেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান জনবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আদালত সম্পূর্ন মিথ্যা ও সাজানো মামলায় রায় দিয়ে কারাগারে রেখেছে। তিনি কারাগারে থাকলেও এবং এই সরকার বহুচেষ্টা করেও বিএনপির মধ্যে কোন ভাঙ্গন সৃষ্টি করতে পারেনি বলে উল্লেখ করেন তিনি। বিএনপি’র এই একতাই সরকার পতনের মূলমন্ত্র হয়ে উঠেছে। সকল প্রকার দ্বিধাদন্দ পরিহার করে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বেগম জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি কামনা করেন তিনি।

বক্তব্য শেষে বেগম জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশুরোগ মুক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য মৃত ব্যক্তিসহ সকল মুসলিম মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin